ঢাকাWednesday , 8 June 2022
  • অন্যান্য

উজিরপুরে গোডাউন,কারখানা ও রাইস মিলে আগুন লেগে ৫ লক্ষ টাকার ক্ষতি।

Link Copied!

 

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর ওটরা ইউনিয়নের ওটরা চৌরাস্তা বাজারে (৮ জুন) বুধবার,
সকাল ১০ টায় তুলার গোডাউন ছাঁটাই করা কারখানা ও রাইস মিলে আগুন লেগে ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা । ফায়য়ারসার্ভিস ও স্হানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে । স্হানীয় সুএে জানাযায় ওটরা ইউনিয়নের খালেক খলিফার দুই ছেলে পলাশ খলিফা (৩৮) ও মিলন খলিফা (৩০) একসঙ্গে তুলার সাটাই কারখানা গোডাউন তৈরী করে ব্যবসা শুরু করে । সকালে পাসের ঘরের রাইস মিলের মালিক রুস্তুম বেপারী (৭০) মিলে কাজ করতে এসে কারখানার ভিতর দিয়ে ধুয়া দেখতে পেয়ে ডাক চিৎকার দেয়। ডাকচিৎকার শুনে স্হানীয়রা এসে আগুন নিয়নতন্তন করার চেষ্টা করে । উজিরপুর ফায়ারসার্ভিস খবর দেয়। ফায়ারসার্ভিস এর ষ্টেশন থেকে ৯ কি: মি: দুরত্ব হওয়ায় পৌছার আগেই প্রায় পুরে ভস্মীভূত হয় । ফায়ারসার্ভিস ঘটনা স্হলে পৌঁছে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। ক্ষতিগ্রস্হ কারখানার মালিক পলাশ খলিফার কাছে জানতে চাইলে তিনি বলেন পাঁচ দিন ধরে কারখানা বন্ধ রয়েছে।কিভাবে আগুন লেগেছে বলতে পারিনা ,আগুনে পুড়ে প্রায় ৪ লক্ষ টাকার খতি হয়েছে । পাসেই রাইস মিল মালিক রুস্তুম বেপারী বলেন আমার ঘরেরও প্রায় ১লক্ষ টাকার খতি হয়েছে ।ফায়য়ারসার্ভিসের টিমলিডার মাহাবুব জানান খবর পেয়ে ঘটনা স্হানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছি । কিভবে আগুন লেগেছে এবং কত টাকার খতি হয়েছে তা আমার জানা নেই । উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া তানজিলা এর ঘটনার বিষয় জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমার জানা নাই ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।