ঢাকাWednesday , 8 June 2022
  • অন্যান্য

উজিরপুর বামরাইল ইউনিয়ন বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।

Link Copied!

 

 

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, তথ্য দিন সেবা নিন এই শ্লোগানগুলোকে সামনে রেখে, বরিশালের উজিরপুর বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন বুধবার বেলা ১২ টায় উপজেলার বামরাইল ইউনিয়ন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে, উজিরপুর মডেল থানার এস আই মো.জসিম উদ্দিন বলেন, বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে। অনুষ্ঠানে বামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ হোসেন হাওলাদার সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাইনুল হোসেন,আলামিন, সুমন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।