জিহাদ আহমেদ
জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে বাসস্ট্যন্ড মোড়ে উপজেলা সম্মিলিত নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ হয়। এসময় বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, খাইরুল ইসলাম, আহম্মেদ সায়ুম হাসান, রাশেদুল ইসলাম প্রমূখ।
এসময় বক্তারা অবিলম্বে মহানবী (সাঃ) কে কটুক্তি কারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের দাবী জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
