ঢাকাTuesday , 7 June 2022
  • অন্যান্য

নলছিটিতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি

Link Copied!

 গঠন রুনা আমির, ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন শাখার ৩১সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক তৌহিদ আলম মান্না ও সদস্য সচিব সাইদুল কবির রানার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। মাইনুল ইসলাম বাবুল কে আহবায়ক ও সুমন তালুকদার কে সদস্য সচিব নির্বাচিত করা হয়। এছাড়া কমিটিতে যুগ্ন আহবায়ক হিসেবে আছেন মোজাম্মেল মোল্লা,আলী আকবর,মধাব নট্ট,রফিকুল ইসলাম রুমান, মো: আল আমিন হাওলাদার,মো: মিজানুর রহমান মোল্লা,মো: রুবেল হাওলাদার ,জুয়েল হোসেন রাজু,মো: রিয়াদ হোসেন ও মো: মাহমুদ হাওলাদার। কমিটি ঘোষণা হওয়ায় ইউনিয়নের সর্বস্তরের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অত্র ইউণিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।