জিহাদ আহমেদ জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে বিষ প্রাণ করে জয় হাসান (১৪) নামে এক কিশোর আত্মহত্যা করেছেন। সোমবার (৬ জুন) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা গ্রামে এঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, পাটাবুগা গ্রামের সুজল মিয়ার ছেলে জয় হাসান। সে পাটাবুগা দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্র। সৎ মায়ের জ্বালা-যন্ত্রণা সইতে না পেয়ে অভিমানে সে বিষ পান করে। পরে পরিবারের লোকজন জানতে পেয়ে জয় হাসানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হলে জামালপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা আব্দুল মজিদ সাংবাদিকদের বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
