ঢাকাTuesday , 7 June 2022
  • অন্যান্য

কচুয়ায় যায়যায় দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত

Link Copied!

শেখ সোহেল ,বাগেরহাটপ্রতিনিধিঃ
যায়যায় দিন পত্রিকা ১৭বছরে পদার্পণে যায়যায় দিন ফ্রেন্ডস ফোরাম ও বাংলাদেশ মমফস্ব সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার আয়োজনে পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৬ জুন সোমবার সকাল ১১ টায় কচুয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দৈনিক যায় যায় দিন পত্রিকার কচুয়া উপজেলা প্রতিনিধি সূর্য্য চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা জিনাত মহল, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার,ভাইস চেয়ারম্যান সিকদার ফিরোজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগম,কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম,এস আই আব্দুল রহমান,কচুয়া উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মীর আওসাফুর রহমান মারুফ, বাংলাদেশ ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি ও সমন্বয়কারী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি ইউনুস শিকদার, কচুয়া উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক সাদিকুল ইসলাম ছাদি,দৈনিক প্রতিদিনের কথা কচুয়া উপজেলা প্রতিনিধি সিকদার সাইদুল ইসলাম,দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার কচুয়া উপজেলা প্রতিনিধি উজ্জ্বল কুমার দাস,দৈনিক গ্রামের কাগজের কচুয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মাদ তারেক,দৈনিক সমাজের কথা কচুয়া উপজেলা প্রতিনিধি রাকিবুল হাসান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে আলোচনা সভায় যায় যায় দিন পত্রিকার উত্তর উত্তর শুভকামনা করে, কেক কেটে দিনটি উদযাপন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।