ঢাকাTuesday , 7 June 2022
  • অন্যান্য

উজিরপুরে ভোক্তারা চালের দাম বৃদ্ধিতে দিশাহারা

admin
June 7, 2022 12:20 am
Link Copied!

 উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুরে সারা বাংলাদেশের নেই আবারো কারণ ছাড়া হু হু করে বেড়েছে সব ধরনের চালের দাম। এতে করে সাধারণত নিম্নআয়ের ভোক্তারা পড়েছেন চরম ভোগান্তিতে। বাজারে হঠাৎ করে সব ধরনের চালের কেজি প্রতি চার থেকে পাঁচ টাকা করে বেড়েছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে মূল্য বৃদ্ধি পেয়েছে। বস্তাপ্রতি চালের দাম ২০০-৩০০ টাকা পর্যন্ত বেড়েছে। আর পাইকারি ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে চাল আমদানি বন্ধ থাকায় দেশীয় মিলাররা দাম বাড়িয়েছেন। উপজেলার শিকারপুর বাজার, বামরাইল বাজার, ঈদগাহে মার্কেট, ধামুড়া ও শোলক বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে মিনিকেট প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা। যা আগে ছিল ৫৫ টাকা। নাজিরশাইল বিক্রি হচ্ছে ৭০ টাকা। যা ছিল ৬৬ টাকা। ২৮ নতুন চাল বিক্রি হচ্ছে ৪৪ টাকা। আগে ছিল ৪০ টাকা। পুরাতন আটাশ ৫৪ টাকা। আর গুটি স্বর্ণা (মোটা) ৪৬ টাকা কেজিতে বিক্রি করছে। সিদ্ধ চাল ৫০ টাকা। আতপ চাল ৪৪ টাকা। উপজেলার ঈদগাহ মার্কেট বাজারে ক্রেতা বেসরকারি চাকরিজীবী মামুন বলেন, প্রতিটি নিত্যপণ্যের দাম যেভাবে বাড়ছে তাতে জীবনযাপন করতে খুব কষ্ট হচ্ছে। একটি পণ্য কিনলে আরেকটি কেনার অর্থ থাকছে না। মাস শেষে যে বেতন পাই তা দিয়ে সংসারের জরুরি খরচ বাদ দিয়ে খাবারের জন্য যে টাকা রাখা হয়, তা দিয়ে পুরো মাস চালাতে হিমশিম খাচ্ছি। অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এভাবে কারণ ছাড়া যেন কোন ব্যবসায়ীরা কোনো পণ্য মূল্য বাড়িয়ে না দিতে পারে। সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরদারির পাশাপাশি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। চালের দাম বাড়ার বিষয়ে ফকির এন্টারপ্রাইজের মালিক ব্যবসায়ী রিপন বলেন, বস্তাপ্রতি সব ধরনের চালের দাম ২০০ টাকা থেকে ৩০০ টাকা করে বেড়েছে। মিলার মালিকদের আগের থেকে মজুত ছিল যেসব চাল তারা এখন দাম বাড়িয়ে দিয়েছে। তাছাড়া ভারত থেকেও চালের কোনো আমদানি নেই। যে কারণে চালের বাজারে এর একটি প্রভাব পড়েছে। তাছাড়া পাইকারি ব্যবসায়ীরা খুব বেশি লাভ করেন না। এসব চাল খুচরা বাজারে বেশি দামে বিক্রি করছে দোকানিরা। তবে ভারত থেকে চাল আমদানি হলে হয়তো চালের দাম আরও কমে আসবে। এখানে পাইকারি ব্যবসায়ীদের দাম বাড়িয়ে বিক্রি করার কোনো সুযোগ নেই। উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন জানান,অসাধু ব্যবসায়ীরা মজুত ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি করে থাকে। এই দুটি বিষয়কে মাথায় রেখেই আমাদের বাজার মনিটরিং অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।