আব্দুর রহিম, খুলনা ব্যুরো:
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন পরিষদের দু’ ইউপি সদস্য ত্রাণ পাওয়ার প্রলোভনে পড়ে ৭০ জনের তালিকার বিপরীতে ৫৫ হাজার টাকা প্রতারণার শিকার হয়েছেন। ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আলাউদ্দিন জানান, ০১৩০৫২০১৬২২ নং মোবাইল থেকে তাকে মোবাইল করে বলে তারা মন্ত্রণালয় থেকে বলছেন, চেয়ারম্যানের সাথে তাদের কথা হয়েছে, ৫ জন লোকের নাম দেন। তাদেরকে ত্রাণ হিসাবে ৬২০০ টাকার মালামাল ও নগদ অর্থ দেওয়া হবে। সে সময় মেম্বার বলেন, আমার ওয়ার্ড অনেক বড় ৫ জনকে ত্রাণ দিলে কেমন হবে। বেশী করতে বলেন। এক পর্যায়ে অপর প্রান্ত থেকে ১০০ জনের নাম দিতে বলেন এবং প্রত্যেকের জন্য ৭০০ টাকা করে পাঠাতে বলেন। মেম্বারের কাছে অত টাকা নেই, ৫০ জনের জন্য টাকা পাঠাতে চায়। সেমত পরদিন ৩৫০০০ টাকা পাঠিয়ে দেয়। ৯নং ওয়ার্ডের মেম্বার হাবিবুর রহমান জানান, একই ভাবে তার কাছে ০১৭৬২২৯০৮৮৬ নং মোবাইল থেকে কল করে নাম দিতে বলেন। এরপর কথা বলাবলির পর ২০ হাজার টাকা পাঠান মেম্বার। তারা বলেন, চেয়ারম্যান রুহুল কুদ্দুছও তাদের সাথে কথা বলেন এবং তাদের কাছে ত্রাণের জন্য যোগাযোগ করবে, কথা বলে নাম দিতে বলেন। এজন্য তারা বিষয়টি নিয়ে তেমন চিন্তাভাবনা করেননি। টাকা পাওয়ার পর থেকে মোবাইল দু’টি বন্ধ রাখা হয়েছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছের সাথে কথা হলে তিনি নিউজ টাইম বিডি কে বলেন, আমি বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের খেলার মাঠে ছিলাম। এসময় একটি ফোন আসে, তারা রেড ক্রিসেন্ট থেকে কথা বলছে। তার ইউনিয়নে কতজন নতুন ও কতজন পুরনো মেম্বার তথ্য নেয় এবং সকল মেম্বারদেরকে ত্রাণের জন্য তালিকা দিতে বলার কথা জানান। এসময় মেম্বার কামাল এসব জালিয়াতি হতে পারে বলে সন্দেহ করেন। তখন আমি মেম্বারদেরকে বলি নাম চাচ্ছে দাও, কিন্তু কোন লেনদেন যেন না করে। তা সত্ত্বেও টাকা পাঠানো বোকামি হয়েছে।
