ঢাকাMonday , 6 June 2022
  • অন্যান্য

নিয়ামতপুরে যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Link Copied!

মোঃ নাজমুল হক স্টাফ রিপোর্টার, নওগাঁ।
সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও দেশের প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকা যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন করা হয়। কেক কাটায় অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও প্রেস ক্লাবের উপদেষ্টা ফরিদ আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার ও প্রেস ক্লাবের উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী বজলুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সেলিম রেজা রিপন, প্রেস ক্লাবের উপদেষ্টা ও ভাবিচা ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, নিয়ামতপুর প্রেস ক্লাবের সভাপতি ও যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহজাহান শাজুর সভাপতিত্বে, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে কেক কাটার আগে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।