ঢাকাSunday , 5 June 2022
  • অন্যান্য

নিউজ টাইম বিডি’র আয়োজনে প্রতিনিধিদের নিয়ে জুম মিটিং অনুষ্ঠিত

Link Copied!

 আব্দুর রহিম, ব্যুরো প্রধান, খুলনা:

৫ই মে(রবিবার) রাত ৯ টায় নিউজ টাইম বিডি’র সার্বিক আয়োজনে বিভিন্ন জেলা, উপজেলা এবং ব্যুরো প্রধান দের নিয়ে একটি জরুরি জুম মিটিংয়ের আয়োজন করা হয়। নিউজ টাইম বিডি’র নির্বাহী ও বার্তা সম্পাদক সাংবাদিক মঞ্জুর লিটনের সার্বিক পরিচালনায় উক্ত জুম মিটিং-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিউজ তৈরির কলাকৌশল, প্রতিনিধিদের আইডি কার্ড এবং নিয়োগপত্র, প্রতিনিধিদের দাবি-দাওয়া এবং পরামর্শ,পোর্টালের মান উন্নয়ন বিষয়ক বিভিন্ন ইস্যু নিয়ে খোলামেলা আলোচনা করেন নিউজ টাইম বিডি’র সম্পাদক ও প্রকাশক মোঃ হাসান হাওলাদার। এ সময় বিভিন্ন জেলার প্রতিনিধিরা তারা স্ব স্ব গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। উক্ত জুম মিটিং-এ উপস্থিত ছিলেন নিউজ টাইম বিডি’র  চিপ স্টাপ রিপোর্টার বরিশালের নারী সাংবাদিক ইতি দত্ত, খুলনা ব্যুরো প্রধান সাংবাদিক আব্দুর রহিম, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি এস,কে অজিবার রহমান, নওগাঁ জেলা স্টাফ রিপোর্টার নাজমুল হক সেলিম, জামাল পুর জেলা প্রতিনিধি জিহাদ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি সাব্বির আহমেদ, বাগেরহাট জেলা প্রতিনিধি এস,কে সোহেল , স্টাপ রিপোর্টার নাজমুল হাসান, ইবি প্রতিনিধি খলিলুর রহমান । সিলেট ব্যুর প্রধান তিমির বনিক সহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গুরুত্তপুর্ন  সিদ্ধান্ত নেওয়া হয়।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।