ঢাকাSunday , 5 June 2022
  • অন্যান্য

আগৈলঝাড়ায় গৈলা মডেল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

Link Copied!

মঞ্জুর লিটন (নির্বাহী ও বার্তা সম্পাদক)
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী গৈলা মডেল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ গৈলা মডেল ইউনিয়ন পরিষদ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। গৈলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম সরদারের সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য যুব রত্ন সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইস সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিষ্টার সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ লিটন সেরনিয়াবাত। এ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মনির, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক মোহাম্মদ টিটু হাওলাদার , স্বেচ্ছাসেবক লীগ বরিশাল জেলা শাখার সদস্য মোহাম্মদ তারেক মাহমুদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম নবী সেরনিয়াবাত। সম্মেলন সঞ্চালনা করেন গৈলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির হাওলাদার। এছাড়া উপস্থিত ছিলেন ০৪নং গৈলা ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান মোঃ সফিকুল হোসেন টিটু তালুকদার, ছাত্রলীগ আগৈলঝারা উপজেলা শাখার সভাপতি মিন্টু সেনিয়াবাত , আগৈলঝাড়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা শাখা আহ্বায়ক সভাপতি আব্দুল্লাহ লিটন, স্বেচ্ছাসেবক লীগ আগৈলঝাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব ইমতিয়াজ উদ্দীন রাজু সেরনিয়াবাত, রাজিহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, সম্মেলনের পূর্বে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। পায়রা উড়িয়ে ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মনির ও স্বেচ্ছাসেবক লীগ আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি জনাব ফিরোজ শিকদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।