উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুর বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুন) সাড়ে বারোটায় ইলমা নামে দুই বছরের শিশুর মৃত্য হয়।
উপজেলার সানুহার গ্রামের নান্না জমাদ্দারের নাতি ও জাকিয়ার কন্যা। এলাকার কয়েকজন বাসিন্দা ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সানুহার গ্রামের নিজ বাড়ির উঠানে শিশু ইলমা আজ বেলা বারোটায় দিকে খেলাধুলা করছিল। হঠাৎ তাকে পাওয়া যাচ্ছিল না। খোঁজা খুঁজির একপর্যায়ে বাড়ির পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করেন। উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ যানান, খবর পেয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
