ঢাকাSunday , 5 June 2022
  • অন্যান্য

জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত।

Link Copied!

 

জিহাদ আহমেদ
জামালপুর জেলা প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে “প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন” প্রতিপাদ্য বিষয় নিয়ে ৫ জুন রোববার দুপুর ১২ টায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের সহযোগিতায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ,পিআইও মজনুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা আকরাম হোসেন,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোজাম্মেল হক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উন্নয়ন সংঘের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।