ঢাকাSunday , 5 June 2022
  • অন্যান্য

নলছিটিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই

Link Copied!

 খুন রুনা আমির, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে পারিবারিক ঘটনার সূত্র ধরে বড় ভাই মেহেদী তালুকাদরের হাতে ছোট ভাই মেসকাত তালুকদার ওরফে শনু খুন হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার টিএন্ডটি সড়কের অবস্থিত তাদের নিজ বসত বাড়ীতে এক মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে জানা যায়, শনিবার (৪ জুন) রাতের কোন একসময় মেঝ ভাই মেহেদেী তালুকদার তার রুমের একটি কক্ষে আটকিয়ে মারধর করেন। এরপর তিনি নিজেই তার বড় ভাই রুহুল তালুকদার কে বিষয়টি জানান। এরপর আহত অবস্থায় মেসকাত তালুকদারকে বরিশাল শেবাচিমে নিয়ে গেলে আনুমানিক ভোররাতের দিকে তার মৃত্যু হয়। ঘাতক মেহেদী তালুকদার নিজে গিয়ে নলছিটি থানায় আত্নসমর্পন করেছেন। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঝালকাঠি প্রশান্ত কুমার দে ও নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু: আতাউর রহমান। তাদের উভয়ের পিতার নাম মৃত- আমির আলী তালুকদার তিনি একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন । তাদের গ্রামের বাড়ী সূর্য্যাপাশায় হলেও তারা স্বপরিবারে উপজেলার টিএন্ডটি সড়কে অবস্থিত নিজেদের বাড়ীতে বসবাস করতেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।