জিহাদ আহমেদ জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশ ব্রম্মপুত্র নদ থেকে রুবেল মিয়া নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে। রুবেল মিয়া দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ী দেওয়ানগঞ্জ উপজেলার ভাঙ্গার গ্রামে। তার বাবার নাম দেলোয়ার মিয়া। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, রুবেল মিয়ার লাশ মাইছানিরচর গ্রামে ব্রম্মপুত্র নদে ভাসমান অবস্থায় ছিলো। লাশ দেখে স্থানীয় জনসাধারণ বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ অজ্ঞাত হিসেবে ভাসমান লাশটি উদ্ধার করে। ঘটনা জানাজানি হলে লাশের পরিচয় মিলে। দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মহব্বত কবীর জানান, দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাঙ্গার গ্রামের দেলোয়ার মিয়ার ছেলে রুবেল মিয়া ( ১৬) নিজ বাড়ী থেকে ২ জুন রাতে নিখোজ হয়। রুবেলের পরিবার নিখোঁজের বিষয়টি দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ অবহিত করেন। বিষয়টি নিয়ে মাঠে নামে পুলিশ। পরে নিখোঁজের ৪৮ ঘন্টা পর ৪ জুন শনিবার দিবাগত রাত ৮ ঘটিকায় প্রতিবেশী বকশীগঞ্জ উপজেলার মাইছেনির চরের ব্রহ্মপুত্র নদ থেকে রুবেলের লাশ উদ্ধার করে । দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল জানান, লাশ গলে গেছে। তাই প্রাথমিকভাবে কিছু বুঝা যায়নি । ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ।
