ঢাকাSunday , 5 June 2022
  • অন্যান্য

কুয়াকাটা সৈকতে সাত দিন আগে নিখোঁজ যুবক এখন চেন্নাইয়ে

admin
June 5, 2022 9:12 am
Link Copied!

ফিরোজের বরাত দিয়ে মাসুম বলেন, প্রায় ২৪ ঘণ্টার বেশি সময় সাগরে ভেসে ছিলেন ফিরোজ। একপর্যায়ে মাছ ধরার একটি ট্রলারে ওঠার পর ফিরোজ স্বাভাবিক হন। ট্রলারটি ছিল ভারতীয় জেলেদের। তাঁরাই ফিরোজকে উদ্ধার করে এবং সঙ্গে করে চেন্নাই নিয়ে যান। ফিরোজের বিষয়টি সেখানকার প্রশাসনকেও জানিয়েছেন জেলেরা।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশীষ কুমার জানিয়েছেন, সরকারিভাবেই ফিরোজকে ভারত থেকে আনার ব্যবস্থা নেওয়া হবে।

ফিরোজ সিকদার পেশায় ব্যবসায়ী। আমখোলা বাজারে ভাই ভাই গার্মেন্টস নামের একটি দোকান আছে তাঁর। গত ২৬ মে এক ভাগনে ও বন্ধুদের সঙ্গে কুয়াকাটা সমুদ্রসৈকতে যান তিনি। থাকেন রয়্যাল প্যালেস নামের একটি আবাসিক হোটেলে। পরদিন ২৭ মে দুপুর ১২টার দিকে সবাই মিলে সাগরে গোসল করতে নামেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।