মনা,বেনাপোল (যশোর)প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন শার্শা উপজেলা আওয়ামী লীগ।
শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নাভারনে নিজস্ব কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি নাভারন বাজারে সড়ক প্রদক্ষিণ করে আবারো একই স্থানে শেষ হয়ে এক আলোচনা সভা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। এসময় সেখানে প্রধান অতিথি বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। আরও বক্তব্য রাখেন উপজেলা আ,লীগের যুগ্ন- সাধারণ সম্পাদক, যশোর জেলা পরিষদের সদস্য ও অধ্যক্ষ ইব্রাহীম খলিল,
এসময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুর হুমকির তীব্র নিন্দা জানান। সেই সাথে দেশের বিভিন্নস্থানে বিএনপির অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপপ্রয়াস প্রতিহত করতে আওয়ামী লীগের সকল স্থরের নেতা-কর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান।
এ সময় প্রতিবাদ মিছিলে আরোও উপস্থিত ছিলেন শার্শা ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন সাংবাদিক ও যুবলীগ নেতা আমিনুর রহমান, সেলিম রেজা, ইউপি সদস্য আবুল হোসেন,১নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম এবং শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরর্দার,আওয়ামীলীগ ও ছাত্রলীগ যুবলীগ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
