ঢাকাSaturday , 4 June 2022
  • অন্যান্য

সরিষাবাড়ী কবরের বেড়া ভাঙ্গাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত।

Link Copied!

 

জিহাদ আহমেদ
জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে কবরের বেড়া ভাঙ্গা কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রাত ৯টার দিকে সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া ধোপাদহ জামে মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটেছে।

গুরুতর আহত মিজানুর রহমান কে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

জানা গেছে বিলবালিয়া ধোপাদহ জামে মসজিদের জমি দাতা মরহুম সাইফুল ইসলামের দান করা জমি একই গ্রামের পাশের বাড়ির মিজানুর রহমান ইদ্রিস ও কামালের নেতৃত্বে দান করা জমি তাদের দাবি করে মৃত সাইফুল ইসলামের কবরের বেড়া ভাঙচুর করে। এ খবর পেয়ে মরহুম সাইফুল ইসলামের ছেলে এনামুল হক, সাঈদ, রাশেদ, রাসেল সহ তার পরিবার-পরিজন বাধা দান করে এবং এর প্রতিবাদ করলে দু’পক্ষের মাঝে এ সংঘর্ষ বাধে। এই ঘটনায় সরিষাবাড়ী থানায় মামলা হয়েছে। এনামুল হক ও মিজানুর রহমান এর দু’পক্ষের মাঝে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।