ঢাকাSaturday , 4 June 2022
  • অন্যান্য

নলছিটি পৌর শ্রমিক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা

Link Copied!

রুনা আমির, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি পৌর শ্রমিক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ঝালকাঠি জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মামুন অর রশিদ সাক্ষরিত এক প্রেশ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। প্রেশ বিজ্ঞপ্তিতে জানানো হয় দলের শৃংখলা ভঙ্গ, আন্দোলন সংগ্রামে নিস্ক্রিয় থাকা, সিনিয়র নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার, দলের অভ্যন্তরে কোন্দল সহ নানা অভিযোগের ভিত্তিতে নলছিটি পৌর শ্রমিক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তী কমিটি না হওয়া পর্যন্ত কেউ দলের কোন প্রকার পদ-পদবী ব্যাবহার করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের কথা জানান জেলা সাধারণ সম্পাদক মোঃ মামুন অর রশিদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।