জিহাদ আহমেদ জামালপুর জেলা প্রতিনিধি
আজ (০৩/০৬/২২) বিকাল ৫ ঘটিকার সময় জামালপুর ট্রেনযাত্রী ফোরাম ও জামালপুর রেলফ্যান ঐক্য পরিষদের উদ্যোগে আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস এর সময়সূচী পরিবর্তনসহ ৯ দফা দাবীতে জামালপুর রেলওয়ে স্টেশনে এক মানববন্ধের আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, জামালপুর ট্রেনযাত্রী ফোরামের প্রতিষ্ঠাতা আজাদ খান, এডমিন- কামরুজ্জামান কাকন, ইয়েন হোসেন, আব্দুল্লাহ আল মাহমুদ, সানি সাদিক, ও জামালপুর রেলফ্যান ঐক্য পরিষদের সদস্য- আশিক আসাদ, শিহাব উদ্দিন, মাহিন আহমেদ লিমনসহ আরো অনেকেই। উক্ত মানববন্ধনে তারা জামালপুর এক্সপ্রেস এর বর্তমান সময়সূচী পরিবর্তনসহ আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস এর ১২০টি শোভন চেয়ার আসন বরাদ্দ, অগ্নিবীণা এক্সপ্রেস এর টাইম আপে ও ডাউনে ১ ঘন্টা এগিয়ে নিয়ে আসা, ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে রাত্রীকালিন নতুন ট্রেন প্রদান, জামালপুর-তারাকান্দি সেকশনটি দ্রুত সংস্কার করা, প্রস্তাবিত জয়দেবপুর-ময়মনসিংহ-জামালপুর ডাবল লাইন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা, এসি কোচে স্ট্যান্ডিং যাত্রী না উঠানো, ট্রেনে হিজরাদের চাঁদাবাজি বন্ধ করা ও টিকেট কালোবাজারি বন্ধ করতে টিকেট যার ভ্রমন তার নীতি সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য দাবী গুলো তুলে ধরেন। এছাড়া মানববন্ধনে তারা আরো জানান যে, দ্রুত সময়ের মাঝে জামালপুর এক্সপ্রেস এর পরিবর্তন না করা হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের ডাক দিবেন।।
