জিহাদ আহমেদ
জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলায় শতবর্ষী কৃষ্ণচূড়া গাছের নিচে পড়ে নিরঞ্জন দাস (৩৫) নামে এক নরসুন্দরে মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩জুন) সকাল সাড়ে ৯টা দিকে উপজেলার আদ্রা ইউনিয়নে থুরী কুঠের বাজারে এ ঘটনা ঘটে।
নিহত নিরঞ্জন দাস উপজেলার খাসিমারা এলাকার নরেশ চন্দ্র দাসের ছেলে। তিনি দীর্ঘদিন আদ্রা ইউনিয়নের পূর্ব গুজমানিকা গ্রামে শ্বশুরবাড়িতে পরিবারের নিয়ে থাকতো। তাঁর ২ মেয়ে ও এক ছেলে। বড় মেয়ে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করে। পরিবারের একমাত্র ভরসা ছিল নিরঞ্জন দাস।
স্থানীয় সূত্রে জানা যায়, থুরী কুঠের বাজারে শতবর্ষী কৃষ্ণচূড়া গাছের নিচে সেলুন ছিল নিহত নিরঞ্জন দাসের। শুক্রবার সকাল নয়টার দিকে চুল কাটার জন্য তিন জন ওই সেলুনে যান। সেলুনে নিরঞ্জন দাস চুল কাটার কাজ থাকলে হঠাৎ করে শতবর্ষী কৃষ্ণচূড়ার গাছ সেলুনের উপরে পড়ে। সেলুন থেকে তিনজন বের হতে পারলেও নিরঞ্জন দাস বের হতে পারেনি গাছের নিচে চাপা পড়ে। পড়ে ঘটনাস্থলেই নিরঞ্জন দাসের মৃত্যু হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কৃষ্ণচূড়া গাছের নিচে পড়ে নিরঞ্জন দাসের মৃত্যু হয়েছে।
