ঢাকাFriday , 3 June 2022
  • অন্যান্য

জামালপুরের সরিষাবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু।

Link Copied!

 

জিহাদ আহমেদ
জামালপুর প্রতিনিধি।

জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় সেচপাম্প মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ জুন) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রাসেল মিয়া (২৩)। তিনি কান্দারপাড়া গ্রামের সোলাইমান হোসেনের ছেলে ও প্রাণ আরএফএল কোম্পানির একজন কর্মী ছিলেন।

পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্র জানায়, রাসেল শুক্রবার সকালে রাসেল বাড়ীর পাশে নিজের সেচ পাম্প মেরামত করতে যান। মেরামত শেষ করে সেচ পাম্প চালু করার সময় তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যান।

এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই সুলতান মাহমুদ জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয় পুলিশ।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।