ঢাকাWednesday , 19 March 2025
  • অন্যান্য

জেলা গোয়েন্দা শাখা, সাতক্ষীরার বিশেষ অভিযানে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ১০ বোতল ফেন্সিডিল এবং ০১ কেজি গাঁজা সহ ০২ জন আসামী গ্রেফতার।’’

Link Copied!

এস কে অজিবর রহমান,,, সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউস টাইম বিডি,
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শেখ ইমরান হোসেন, বিপিএম, পিপিএম, স্যারের তত্ত্বাবধানে জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্যা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, সাতক্ষীরা নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ)/রুবেল আহমেদ সঙ্গীয় ফোর্স সহ ইং-১৮/০৩/২৫ তারিখ ২২.০৫ ঘটিকায় অভিযান পরিচালনা করিয়া “সাতক্ষীরা জেলার সাতক্ষীরা থানাধীন পাথরঘাটা সাকিনস্থ আজমল চেয়ারম্যানের বাড়ির পূর্ব পার্শ্বে জনৈক আব্বাস উদ্দিন এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী ১। মোঃ মাহমুদুল হক @ বাবু (৪৮), পিং-মৃত মোজাম্মেল হক, সাং-পাথরঘাটা, থানা ও জেলা সাতক্ষীরা কে ১০০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেন। পৃথক অন্য একটি অভিযান পরিচালনা করিয়া এসআই/রুবেল আহমেদ “সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া ফকিরপাড়াস্থ সাবেক চেয়ারম্যান ভুট্ট লাল গাইন এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে পলাতক আসামী ১। মোঃ আশিক কারিকর (২৪), পিং-আসলাম কারিকর, সাং-দক্ষিন ভাদিয়ালী, থানা কলারোয়া, জেলা সাতক্ষীরার ফেলে যাওয়া ১০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন এবং পৃথক অন্য একটি বিশেষ অভিযান পরিচালনা করিয়া এসআই/পিন্টু লাল দাস “সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন উত্তর শার্শা সাকিনস্থ খেয়াঘাট মোড়ের মোঃ ফারুক সানা এর চায়ের দোকানের সামনে কাঁচা রাস্তার উপর থেকে আসামী ১। প্রহল্লাদ হালদার (৪২), পিং মৃত বলাই হালদার, সাং চিংড়া, থানা কেশবপুর, জেলা যশোর কে ০১ কেজি গাজা সহ গ্রেফতার করেন। পরবর্তীতে উল্লেখিত ঘটনায় সাতক্ষীরা থানা, পাটকেলঘাটা থানা ও কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।