ঢাকাMonday , 17 March 2025
  • অন্যান্য

গরীবের ডাক্তার খ্যাত ডা: শহিদুল আলম ছিলেন সবসময় জনপ্রিয়তার শীর্ষে

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি, নিউস টাইম বিডি,,,
সাতক্ষীরা জেলা কালিগঞ্জ উপজেলা নলতা গ্রামের কৃতিসন্তান অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল আলম। পেশায় চিকিৎসক ও রাজনীতিবিদ। জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের ডাক্তার হিসাবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তিনি ড্যাবের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। রাজনীতির জন্য সরকারি চাকরি ছেড়েছেন। ডাঃ শহিদুল আলম বিএনপি নেতা হিসাবে জেলা জুড়ে রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। তিনি গরিবের ডাক্তারের হিসাবে জেলা বাসীর কাছে পরিচিত। তিনি ঢাকাতে চিকিৎসা পেশায় নিয়োজিত থাকাকালীন সাতক্ষীরা জেলার অসুস্থ মানুষ পেলে ফ্রি চিকিৎসা করাতেন, সাথে গরীব অসহায়দের ঢাকা থেকে পরিবহনে সাতক্ষীরায় যাতায়াতের ভাড়া দিয়ে দিতেন। তার এমন মানব সেবার অসংখ্য উদাহরণ রয়েছে সাতক্ষীরা জেলা জুড়ে । ডা: শহিদুল আলমের একক জনপ্রিয়তা থাকায় তৎকালীন মন্ত্রী ডাঃ রুহুল হক ষড়*যন্ত্র করে নলতা আহ্ছানিয়া মিশনের পদ থেকে সরিয়ে দিয়েছিল। তার জনপ্রিয়তায় ঈর্ষা*ন্বিত হয়ে নানা ষড়*যন্ত্র করেছে তার অনুসারীদের ওপর অভি*যোগ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।