তিমির বনিক,ব্যুরো প্রধান সিলেট:
সিলেটের সুনামগঞ্জ রোহিঙ্গার চর নদীতে নিখোঁজ নূর হোসেনের (৩০) সন্ধান মেলেনি ২৪ ঘণ্টা পরেও। নূর হোসেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত ছালাম গাজীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, নূর হোসেন বালুর জাহাজে কাজ করতেন। বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা থেকে বালু ভর্তি জাহাজ নিয়ে যাওয়ার সময় সিলেটের সুনামগঞ্জের রোহিঙ্গার চর নদীতে বিদ্যুতের তারের সাথে ধাক্কা লেগে নূর হোসেন নদীতে পড়ে যান। এ বিষয়ে বালুর জাহাজ চালক মো. খায়রুল ইসলাম বলেন, নদীতে পড়ে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করা হয়। কিন্তু নূর হোসেনকে না পেয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিক থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নূর হোসেনকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু দেখা মেলেনি যুবক নূর হোসেনের।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
