ঢাকাSunday , 9 February 2025
  • অন্যান্য

উজিরপুরে গভীর রাতে চায়ের দোকানে অগ্নিকাণ্ড জনিত ঘটনা ঘটেছে

Link Copied!

 

শফিকুল ইসলাম শামীম
উজিরপুর প্রতিনিধিঃ

বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামে গভীর রাতে চায়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায় ৮ ফেব্রুয়ারি গভীর রাতে রাজাপুর ৪নং ওয়ার্ডর মৃত আঃ হামিদ বেপারীর ছেলে মোঃ মন্জু বেপারীর চায়ের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা চায়ের দোকানদার মোঃ মন্জু বেপারীকে খবর দেয়। ততক্ষণে চায়ের দোকানটি সম্পূর্ণ পুড়ে ব্যপক ক্ষতি হয়। এ ব্যপারে ভুক্তভোগী মন্জু বেপারী জানান আমার চায়ের দোকানে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায় এবং লক্ষাধিক টাকার ক্ষতি হয়।আমি সুষ্ঠু তদন্ত পূর্বক অচিরেই জড়িতদের সনাক্ত করে বিচারের দাবী জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন লাগার কারন জানা যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে,তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।