মোঃ আলামিন বেপারী
ইসলামের প্রচার-প্রসারের জন্য ওয়াজ মাহফিলের অবদান এবং প্রয়োজনীয়তা অনস্বীকার্য। যুগে যুগে মুসলিম জনসাধারণের সংশোধন ও ইসলামি চেতনায় উজ্জ্বীবিত হওয়ার পেছনেও ওয়াজ মাহফিলের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সর্বস্তরের জনসাধারণকে ইসলামমুখী করার জন্য, ইসলামি আদর্শে অনুপ্রাণিত করার জন্য ওয়াজ মাহফিলের কোনো বিকল্প নেই।তারই ধারাবাহিকতায় বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী ভদ্রপাড়া গ্রামবাসীর উদ্যোগে ৭ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন হয়েছে।গতকাল শনিবার ভদ্রপাড়া ঈদগাহ ময়দান মাঠে বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত মাহফিলে বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান সরদারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন মুফতী ফয়সাল আহমদ জাকারিয়া মুহতামিম ,জামিয়া আরাবিয়া আশরাফিয়া মাদ্রাসা ও খতিব, ‘ত’ ব্লক জামে মসজিদ মিরপুর-১২ ঢাকা। বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করেন মুফতী মোঃ আবুল বাশার নোমানী প্রিন্সিপাল ও শাইখুল হাদীস, জামেউল উলুম মাদ্রাসা, মিরপুর -১৪, ঢাকা। হযরত মাওলানা ওমর ফারুক ইমাম ও খতিব ভদ্রপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। হাফেজ মাওলানা মুফতী আবু মুসা আশ্রাফী প্রিন্সিপাল ভদ্রপাড়া দারুন কুরআন নুরানী ও হাফেজী মাদ্রাসা। এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য দৈনিক হিরন্ময় ও ভোরের সময় পত্রিকার আগৈলঝাড়া প্রতিনিধি মোঃ আলামিন বেপারী, গৈলা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মেম্বার মোঃ মানিক সরদার, বিশিষ্ট সমাজসেবক বাদল সরদার প্রমুখ।
