মনা,যশোর প্রতিনিধিঃ
অদ্য ০৮/০২/২০২৫খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকায় টাউন হল ময়দানে যশোর ব্লাইন্ড ক্রিকেট(অন্ধ ক্রিকেট) ক্লাবের আয়োজনে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ মহোদয়।
সম্মানিত পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যের শুরুতেই এমন ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন সত্যিই এমন আয়োজন দেখে আমার কাছে অন্য রকম এক ভালো লাগা কাজ করছে।
তিনি আরো বলেন, যারা দৃষ্টি প্রতিবন্ধী হয়ে থাকেন তারা সাধারণত অন্যের উপর নির্ভর বা অন্যের শরণাপন্ন হয়ে থাকেন কিন্তু আজকের এই টুর্নামেন্ট-ই বলে দেয় “আসলে মানুষের অসাধ্য বলে কিছু নেই।” প্রচন্ড ইচ্ছা শক্তি আর প্রচেষ্টা থাকলে সেটা সম্ভব হয়।
পরিশেষে তিনি এমন আয়োজনের মাধ্যমে বেশি বেশি প্রচার করে অন্যদের উৎসাহিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট(অন্ধ ক্রিকেট) কাউন্সিল(বিবিসিসি) এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট(অন্ধ ক্রিকেট) জাতীয় দল সহ আয়োজক কমিটির সকল পদমর্যাদার সদস্যবৃন্দ ও খেলোয়াড়বৃন্দ।
