ঢাকাThursday , 6 February 2025
  • অন্যান্য

আক্কেলপুর বাসের চাপায় আসলামের মৃত্যু 

Link Copied!

 

রিফাত হোসেন মেশকাতঃ

আক্কেলপুর উপজেলা প্রতিনিধিঃ

 

জয়পুরহাটের আক্কেলপুরে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই আসলাম হোসেন (৫৫) নামের একজন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। নিহত আসলাম পৌর এলাকার শান্তা গ্রামের মৃত কফিল উদ্দিন সরদারের ছেলে।

 

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শহরের ডাকবাংলো সংলগ্ন উপজেলা পরিষদ কেজি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার সকালে আসলাম হোসেন ব্যাটারিচালিত ভ্যানে চড়ে আক্কেলপুর বাজারে আসছিলেন।

 

পথে উপজেলা পরিষদ কেজি স্কুলের সামনে এলে প্রধান সড়কের পাশে মুরগির খাদ্যের একটি ট্রাক দাঁড়িয়ে থেকে খাদ্য আনলোড করছিল। ওই ট্রাকের সঙ্গে ভ্যানটির ধাক্কা লেগে আসলাম হোসেন সড়কে পড়ে যান। এ সময় আক্কেলপুর থেকে বগুড়াগামী যাত্রীবাহী বাসের সামনের চাকা আসলামের মাথার ওপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাসটি তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

প্রত্যক্ষদর্শী হোসেন জানান, দাঁড়িয়ে থাকা মুরগির ফিডের গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে আসলাম ভ্যান থেকে পড়ে যান। বাসটি প্রথমে তার হাতের ওপর দিয়ে গেলে ব্রেক করার পর কিছুটা থেমে আবার চালিয়ে যাওয়ার সময় তার মাথার ওপর চাকা উঠে গেলে মাথা ফেটে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

নিহতের ছেলে সাজিদ বলেন, ‘আমাদের বাড়িতে আত্মীয় এসেছিল। সেই জন্য আমার বাবা আজ সকালে বাজারে মাংস কিনতে যাওয়ার সময় বাসচাপায় মারা যান।

আমরা মরদেহ ঘটনাস্থল থেকে বাড়িতে নিয়ে এসেছি।

আক্কেলপুর থানার ওসি আনিছুর রহমান বলেন, ‘আক্কেলপুর থেকে বগুড়াগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাসটি দ্রুত সেখান থেকে পালিয়ে গেছে। ইতিমধ্যে আমরা বাসটি শনাক্ত করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।