মোঃ আলামিন বেপারী
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আগৈলঝাড়া উপজেলার শাখার আহ্বায়ক কবির হোসেন তালুকদারের জানাজ সম্পন্ন হয়েছে। উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে
৬ ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকার সময় মরহুমের তোর জানাজা অনুষ্ঠিত। কবির হোসেন তালুকদার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আগৈলঝাড়া উপজেলার শাখার আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন।
গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তার শেষ বিদায়ী জানাজার নামাজে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের প্রধান ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
এছাড়াও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া বিএনপি’র দলীয় শাখার সকল নেতাকর্মী, ব্যবসায়ী সুশীল সমাজ ব সাংবাদিক সহ সকল ধর্মপ্রাণ মুসলমান। জানাজা শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।জানাজার নামাজ শেষে মরহুমের নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়।
