ঢাকাThursday , 6 February 2025
  • অন্যান্য

ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত-১; আহত-২

Link Copied!

 

রুনা আমির, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর বেসামরিক একজন কর্মচারী নিহত হয়েছেন।এ ঘটনায় আরেক কর্মচারী ও সিএনজি চালক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৬ টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের বরিশাল- পটুয়াখালী  মহাসড়কের কাঠেরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।
নিহত বাকিয়ার মোল্লা বরিশাল সিএমএইচের বেসামরিক পরিচ্ছন্ন কর্মী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজি  করে সবজি নিয়ে  বরিশাল থেকে লেবুখালী যাওয়ার পথে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে বাকেরগঞ্জের ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । সেখানের কর্তব্যরত চিকিৎসক পরিচ্ছন্নকর্মী বাকিয়ার মোল্লাকে মৃত ঘোষণা করেন।বাকি দুজন আহত অবস্থা ভর্তি করা হয়েছে।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।