ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১২টায় জেলা সরকারি গ্রন্থাগার হলরুমে লাইব্রেরিয়ান এস এম জহিরুল ইসলাম’র সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আশরাফুর রহমান, বিশেষ অতিথ, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, ইসলামী ব্যাংক ঝালকাঠি শাখার ভাইস প্রেসিডেন্ট মোঃ আবু জাফর খান, আরো বক্তব্য রাখেন সাবেক সহঃ অধ্যাপক ড. কামরুননেছা আজাদ, কবিতা চক্রের জেলা সাধারণ সম্পাদক, বিশিষ্ট কবি ও সাহিত্যিক মু. আল আমীন বাকলাই, কাঠালিয়া আজাদ ক্লাব ও পাঠাগারের সাধারণ সম্পাদক আল মামুন। আলোচনাসভা শেষে বিভিন্ন বিষয়ের উপর বিজয়ী প্রতিযোগী শিশুদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
