ঢাকাThursday , 6 February 2025
  • অন্যান্য

আগৈলঝাড়ায় বরিশাল রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

 

মোঃ আলামিন বেপারী

বরিশাল জেলার আগৈলঝাড়ায উপজেলার আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক বিষয়ে আগৈলঝাড়া উপজেলার সাংবাদিক, সকল কলেজ মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সুপারিন্টেন্ডেন্ট এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক, রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ অলিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল মোঃ শরীফ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার, গৌরনদী সার্কেল শারমিন সুলতানা রাখী, মোল্লা বশির আহমেদ পান্না , আবুল হোসেন লাল্টু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।