ঢাকাThursday , 2 June 2022
  • অন্যান্য

ঝালকাঠিতে চা-পানির খরচ’র নামে দুই’শ টাকা করে উৎকোচ আদায়

Link Copied!

রুনা আমির, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে সুবিধাভুগীদের কাছ থেকে দুইশত টাকা চা-পানি খাওয়ার খরচ বলে উৎকোচ আদায়ের অভিযোগ পাওয়া গেছে অফিস সহায়ক মো. এনায়েত হোসেনর বিরুদ্ধে। বৃহস্পতিবার উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সুবিধাভুগী শহিদ খান, পিয়ারা বেগম, জলফুকার, রফিক হোসেন, আলম মোল্লা জানায়, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখহাসিনা গৃহহীন ও ভূমিহীন পরিবারকে দুই শতক জমিসহ ঘর উপহার দিয়েছেন। ঐ সকল জমি সুবিধাভোগীদের নামে রেষ্ট্রি করতে সম্পন্ন খরচ সরকারী ভাবে বহন করা হয়। কিন্তু সাব-রেজিস্ট্রার অফিসের অফিস সহায়ক মো. এনায়েত হোসেন ঐ সকল সুবিধাভোগীদের কাছে চা-পানি খরচ বাবদ দুই’শ টাকা করে দাবী করেন। এতে অনেকের কাছে দুইশত টাকা না থাকলেও তাদের অন্যের কাছ থেকে ঋণ নিয়েও চা-পানি খরচ দিতে হয়েছে। তবে খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হলে অফিস সহায়ক টেরপেলে চা-পানির খরচ নেয়ার চিত্র পাল্টে যায়। এ ব্যাপারে অভিযুক্ত অফিস সহায়ক মো. এনায়েত হোসেন এর কাছে জানতে চাইলে তিনি টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করেন। সাব-রেজিস্ট্রার (খন্ডকালিন) মো. সেলিম ভুঞাঁ বলেন, অফিস শেষে অভিযোগের বিষয় সকলকে নিয়ে বসবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।