ঢাকাThursday , 2 June 2022
  • অন্যান্য

নিয়ামতপুরে ১৪০ লিটার চোলাই মদসহ ৫ জন গ্রেপ্তার।

admin
June 2, 2022 7:24 pm
Link Copied!

মোঃ নাজমুল হক স্টাফ রিপোর্টার, নওগাঁ।

 নওগাঁর নিয়ামতপুরে পৃথক তিনটি অভিযান চালিয়ে ১৪০ লিটার চোলাই মদ ও চোলাই মদ তৈরির সরঞ্জামসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া আদিবাসী পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মৃত রাজকুমারের স্ত্রী সুবর্ণা সরদার (২৫), তারাচানের ছেলে শ্রী সাধন সরদার (৩৩), শ্যাম কুমারের ছেলে ধীনতোষ সরদার(২৯), মৃত জিতেনের ছেলে সবিন সরদার(২৯) এবং গোবিন্দের স্ত্রী শান্তনা। এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম, মিলন কুমার সিংহ, ইউনুস আলী জানতে পারে চন্দননগর ইউনিয়নের ছাতড়া আদিবাসী পাড়ায় চোলাই মদ তৈরি হচ্ছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে জানালে তিনি অভিযান পরিচালনা করতে বলেন। পরে অভিযান চালিয়ে তাদের চোলাই মদ ও চোলাই মদ তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়। নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, চোলাই মদ তৈরি ও বিক্রির দায়ে পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।