ঢাকাTuesday , 21 January 2025
  • অন্যান্য

না ফেরার দেশে চলে গেলেন এ্যাড. নিপেন্দ্রনাথ মন্ডল সেবক পিপি

Link Copied!

 

রিফাত হোসেন মেশকাতঃ
স্টাফ রিপোর্টার: ২০জানুয়ারি

জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা কৃতি সন্তান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, জেলা আইনজীবী সমিতি ও জয়পুরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক মায়ের আঁচল পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক ভোরের কাগজের নিজস্ব বার্তা পরিবেশক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, চকরঘুনাথ বালুদিয়ার সরকারি প্রাথমিক বিদল্যালয় ও আক্কেলপুর মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, জয়পুরহাট জজ কোর্টের সাবেক পিপি এ্যাড. নিপেন্দ্রনাথ মন্ডল না ফেরার দেশে চলে গেলেন।
আজ সোমবার (২০জানুয়ারি) নিজ বাসভবনে অসুস্থ অবস্থায় ভোর ৬টার ২১মিনিট সময় ইহলোক ত্যাগ করেন।

এ্যাড. নিপেন্দ্রনাথ মন্ডল আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের চকরঘুনাথ (ভদ্রকালী) গ্রামের স্বর্গীয় বিপেন বিহারীর চতুর্থ ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এ্যাড. নিপেন্দ্রনাথ মন্ডল এর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ, আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আক্কেলপুর উপজেলা শাখার সভাপতি ও আক্কেলপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা, উপজেলা পূজা উযাপন পরিষদের সভাপতি এ্যাড. রাজেন্দ্র প্রসাদ আগরওয়ালা, সাধারণ সম্পাদক শ্রীবাস ঘোষ, উপজেলা হিন্দু যুব পরিষদ আহবায়ক ও উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক চৈতন্য চ্যাটার্জী, সাংবাদিক মিনার হোসেন প্রমুখ।

উল্লেখ্য, এ্যাড. নিপেন্দ্রনাথ মন্ডল বিভিন্ন মন্দির ও শ্মশান সংস্কার, সামজিক ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ ভুমিকা রেখেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।