ঢাকাTuesday , 21 January 2025
  • অন্যান্য

সাতক্ষীরা ডিবি পুলিশ কর্তৃক দস্যুতা মামলার ০২ জন আসামি গ্রেফতার:

Link Copied!

 

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।

ঘটনা ও গ্রেফতারের বিবরণ:
ভোমরা স্থলবন্দরের প্রসিদ্ধ ব্যবসায়ী জনাব জিএম আমির হামজার দুইজন কর্মচারী গত ১৯/১২/২০২৪ খ্রিঃ ইসলামী ব্যাংক, পুবলী ব্যাংক, সাতক্ষীরা শাখা থেকে ব্যাংকিং কার্যক্রম শেষ করে ২৩,৩৮,৫০০/-নিয়ে মোটরসাইকেল যোগে সাতক্ষীরা হতে ভোমরা স্থলবন্দরে যাওয়ার সময় সাতক্ষীরা সদর থানাধীন আলিপুর চলিপাড়া গ্রামস্থ বিদ্যুৎ কেন্দ্রের কাছে বালির গাদার সামনে দুইটি মটরসাইকেলে থাকা দুষ্কৃতিকারীরা উক্ত কর্মচারীদের মোটরসাইকেলের গতিরোধ করে অপরাধচক্রের কাছে থাকা হাতুড়ি দিয়ে আঘাত করে তাদের নিকট থাকা ২৩,৩৮,৫০০/- টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন দুষ্কৃতিকার মেহেদী হাসান মুন্না (২৫), পিতা-আতিয়ার রহমান, সাং-কুচপুকুর বাবুলিং, থানা ও জেলা সাতক্ষীরাকে আটক করে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে। পরবর্তীতে উক্ত আসামী মেহেদী হাসান মুন্না বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারায় দোষ স্বীকারমূলক জবানবন্দী প্রধান করে।

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, জনাব মোঃ নিজাম উদ্দিন মোল্লল্লা এর নেতৃত্বে গত ১৯/০১/২০২৫ খ্রি. তারিখ সন্ধ্যা অনুমান ১৯:৩৫ ঘটিকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর থানাধীন কাশিমপুর গ্রামের জনৈক শাহজাহান আলী খোকনের বাড়ি হতে আসামী মোঃ রফিকুল ইসলাম রফিক (২৭), পিশু-শাহাজাহান আলী সরদারকে গ্রেফতার করে এবং তার দখলে থাকা লুষ্ঠিত অর্থের ৩,৯৩,০০০/- টাকা উদ্ধার ও জব্দ করে এবং তার তথা মতে ঘটনার মূল মাস্টারমাইন্ড আসামি আলিমুদ্দিন (চন) পিতা-মৃত আনারউদ্দিন গাজীকে অদ্য ২০/০১/২০২৫ খ্রিঃ সকাল ৬.৪৫ ঘটিকার সময় সাতক্ষীরা সদর থানাধীন ভোমরা লক্ষ্মীদাড়ি থেকে গ্রেফতার করে। এ মামলার ঘটনায় জড়িত আসামী আরাফাত গত ১৯/০১/২৫ খ্রি. বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আইনগত প্রসেস এবং অন্যান্য আসামীদের গ্রেফতার ও লুন্ঠিত টাকা উদ্ধারের জোর তৎপরতা অব্যাহত আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।