ঢাকাThursday , 2 June 2022
  • অন্যান্য

আগৈলঝাড়ায় হাফেজ মোঃ ফয়সাল কবিরকে পাগড়ী প্রদান ।

admin
June 2, 2022 7:07 pm
Link Copied!

আগৈলঝাড়া প্রতিনিধি:
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী নূর এ মদিনা সৈয়দ আলী সরদার হিফজুলকুরাআন মাদ্রাসায় হাফেজ মোঃ ফয়সাল কবির(১৪) পাগড়ী পরিয়ে দেওয়া হয়েছে।গত বুধবার যোহরের নামাজের পরে বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ সিরাজুল হক সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশআওয়ামী লীগ আগৈলঝাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। এসময় উপস্থিতছিলেন মুক্তিযোদ্ধার ডেপুটি কমান্ডার আইয়ুব আলী মিয়া, গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, সাবেক শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের প্রভাষক বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী হাওলাদার,বাকালইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাইক, জাতীয় ইমাম সমিতির আগৈলঝাড়ার শাখার সভাপতিমওলানা মোঃ ফরিদ উদ্দিন, আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ ফজলুল হক সহ বিভিন্ন স্থানথেকে আগত হাফেজ মাওলানা ও সমাজসেবক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নূর এ মদিনা সৈয়দ আলী সরদার হিফজুল কোরান মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোঃসুলতান জাকারিয়া । জানাগেছে হাফেজ মোঃ ফয়সাল কবির আগৈলঝাড়ার উপজেলাধীন প্রতিহার গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা মোঃ সিদ্দিকহাওলাদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।