শফিক ইসলাম শামীম
উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে
ধামুরা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিকাল ৪ টায়।বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ০৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হওয়ার ধারাবাহিকতায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্য তম সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক জনাব এস সরফুদ্দিন আহমেদ সান্টু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জনাব মো,সাঈফ মাহমুদ জুয়েল,বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব জনাব মো,শফিউল আলম শফরুল।উজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব মো, হুমায়ুন খাঁন,যুগ্ন আহবায়ক এস এম আলাউদ্দিন,যুগ্ন আহবায়ক সরদার সিদ্দিকুর রহমান,যুবদলের আহবায়ক আ ফ ম সামসুদ্দোহা আজাদ,ছাত্রদলের আহবায়ক মো,মনির হোসেন সরদার,সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মো কাইউম হোসেন,কৃষক দলের আহবায়ক মো,ফাইজুল হক রাড়ি,কৃষক দলের সদস্য সচিব মো স্বপন মল্লিক,শোলক ইউনিয়ন বিএনপি সভাপতি প্রভাষক আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মো,মনির হোসেন জমাদার সহ প্রমূখ নেতৃবৃন্দ।
