এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় এর দিক-নির্দেশনায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হুমায়ূন কবির মোল্ল্যার নেতৃত্বে ইং-১৫/০১/২০২৫ তারিখে শ্যামনগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই (নিঃ)/মুহাম্মদ কামরুল ইসলাম,এসআই(নিঃ)/ চন্দন কুমার মন্ডল,এসআই(নিঃ)/ মোঃ এম সজীব আহম্মেদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় চোর চক্রের ০৪ জন আসামী গ্রেফতারসহ মটর ভ্যানের ০৪ টি ব্যাটারী, ০২ টি ভ্যানের মটর উদ্ধার করা হয়। শ্যামনগর থানার মামলা নং- ০৭(১)২৫ এর সন্দিগ্ধ আসামী ১। জয়নাল আবেদীন(৩০),পিতা- আজগার গাজী, ২। মোঃ আঃ রহমান(৩৪),পিতা- মোঃ নুর ইসলাম,উভয় সাং-কুখরালী,থানা-সাতক্ষীরা সদর,৩। শাহাজাহান কবির(৪০),পিতা-মোঃ মোঃ আবুল কাশেম সরদার,সাং-কাশীমাড়ী, ৪। আলমগীর সরদার বাবু(৪২),পিতা-মোঃ আনছার সরদার,সাং-কাশিপুর, উভয় থানা- শ্যামনগর, সর্ব জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীগণকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
