ঢাকাWednesday , 15 January 2025
  • অন্যান্য

যশোর শার্শা উপজেলা মাঠে দিনব্যাপি পিঠা মেলা

Link Copied!

মনা,যশোর শার্শা প্রতিনিধিঃ

যশোরের শার্শা উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপি পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাঠে উদ্যোগে,
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি সকাল ১১টায় মাঠে এ পিঠা মেলার উদ্বোধন করে
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো:নাজিব হাসান।
মেলায় কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে মোট ৯টি স্টলে পাটি সাপটা, গোলাপ পিঠা, দুধ চিতই কুলি পিঠা,পাখান পিঠা,ধুপি পিঠা, মুইটা পিঠাসহ নানান ধরনের পিঠার পরশা সাজিয়ে রাখা হয়।
াউপজেলা সরকারি টেকনিকেল স্কুলএন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌ: মোহা সাজেদুর ইসলামের সভাপতিত্বে মেলা উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

শার্শা সরকারি এমএম ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে পিঠা মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান সরদার, সহকারি , বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়ামিন প্রমুখ।

সবশেষে পিঠা মেলায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী স্টলদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজনেঃ উপজেলা প্রশাসন, শার্শা, যশোর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।