ঢাকাTuesday , 14 January 2025
  • অন্যান্য

নওগাঁয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট জেলা পর্যায়ে ফাইনালে পাঁড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান

Link Copied!

 

মোঃ নাজমুল হক স্টাফ রিপোর্টার(নওগাঁ):

নওগাঁয় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি ) বিকেলে নওজোয়ান মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ টুর্নামেন্টের  আয়োজন করে।
চূড়ান্ত খেলায় বালক বিভাগে নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে মহাদেবপুর উপজেলার মহাদেবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয় পাঁড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইমন।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার  মোহাম্মদ সাফিউল সারোয়ার। সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম।
পাঁড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক মোঃ আনিসুর রহমান বলেন, চ্যাম্পিয়ন হতে পেরে আমরা খুবই খুশি। আমাদের শিক্ষার্থীরা কঠোর অনুশীলন করেছে। যার কারণে তারা ভালো খেলা দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো।
পাঁচদিন ব্যাপী জেলা পর্যায়ের এই টুর্নামেন্টে জেলার প্রতিটি উপজেলা থেকে বালক ও বালিকা মিলিয়ে মোট ২২টি দল অংশগ্রহণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।