ঢাকাTuesday , 14 January 2025
  • অন্যান্য

বেনাপোল দিয়ে ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২

Link Copied!

 

মনা,যশোর শার্শা প্রতিনিধিঃ

যশোর বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ও তার ভাই সত্যজিত পান্ডে নামে দুই জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ,বিজিবি ও গোয়েন্দা।

ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ইব্রাহিম আহম্মেদ জানান, সোমবার দুপুরে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে ঢাকা ইডেন কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও সত্যজিত পান্ডে নামে ২ জনকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। তারা মাগুরা সদরের স্বপন পান্ডের ছেলে ও মেয়ে । তারা দুই জনই ঢাকা নিউমার্কেট থানার নাশকতা মামলার আসামী তাদের মামলা নম্বর ১৭।

আটককৃতদেকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে পরবর্তীতে তাদেরকে ঢাকা নিউমার্কেট থানায় হস্তান্তর করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।