ঢাকাSunday , 12 January 2025
  • অন্যান্য

যশোর জেলা গোয়েন্দা অভিযানে যশোর কর্তৃক বাসা ভাড়া নিয়ে হানি ট্রাপের মাধ্যমে ফাঁদে ফেলে অর্থ আদায় চক্রের সদস্য আটক-৯

Link Copied!

 

মনা,যশোর প্রতিনিধিঃ
ঘটনা ও গ্রেফতারের বিবরণঃ

মাগুরা শ্রীপুর থানাধীন শ্রীকোল গ্রামের মৃত মোকসেদ মোল্লার ছেলে ভিকটিম নান্নু(৪৫) কোতয়ালী মডেল থানায় অভিযোগ করেন যে, তাকে একটি চক্র বাসা ভাড়া নিয়ে হানি ট্রাপের মাধ্যমে ফাঁদে ফেলে মুক্তিপন আদায় করেছে। যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ মহোদয় বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করেন এবং রহস্য উদঘাটনের জন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কে নির্দেশ প্রদান করেন।

উক্ত তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা যশোরের জিডি নং১১৮ ইং ০৮/০১/২০২৫খ্রিঃ মূলে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) যশোর অদ্য ০৯/০১/২৫খ্রিঃ রাত ০০.৩০ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন ৮নং সেক্টর, প্লট নং-এইচ/১১, ব্লক-এফ সহ কোতয়ালী থানাধীন শেখহাটি মুন্সিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বাসা ভাড়া নিয়ে হানি ট্রাপের মাধ্যমে ফাঁদে ফেলে অর্থ আদায় চক্রের সক্রিয় ০৯(নয়) জন সদস্যকে গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত যশোর কোতয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে মেয়েদের দিয়ে সুকৌশলে ভিকটিমকে বাসায় ডেকে নিয়ে আসে এবং পরবর্তীতে আগত ভিকটিমকে আটকে রেখে তাদের পরিবারের নিকট ফোন দিয়ে নগদ অর্থ আদায় সহ ভিকটিমের কাছে থাকা ব্যবহৃত মোবাইল, মোটরসাইকেল এবং নগদ অর্থ জোর পূর্বক কেড়ে নিত।

এসংক্রান্তে ভিকটিম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ শিমুল হোসেন(২১), পিতা-মোঃ বাবলু হোসেন, সাং-ঘোপ বেলতলা, এপি/ ই ব্লক, ১৪৩, থানা-কোতয়ালী, জেলা-যশোর,

২। মোঃ পিয়াস রহমান(২৩), পিতা-মশিউর রহমান, সাং-লক্ষীপুর, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর,

৩। মোঃ শিশির হোসেন(২৩), পিতা-বাবলু হোসেন, সাং-ঘোপ বেলতলা(বৌ বাজার), থানা-কোতয়ালী, জেলা-যশোর,

৪। মোঃ তুহিন হোসেন(২৫), পিতা-মৃত আব্দুল মান্নান ঠান্ডু, সাং-জোত রহিমপুর, থানা-কোতয়ালী, জেলা-যশোর,

৫। মোঃ আশিকুর রহমান @ তুহিন(৩০), পিতা-আসকার হোসেন, সাং-শেখহাটি মুন্সিপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর,

৬। মোঃ রাশেদুল ইসলাম(৩৪), পিতা-তোরাব আলী শেখ, সাং-শেখহাটি মোল্লাপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর,

৭। সোনালী খাতুন(২৬), পিতা-জিয়াউর রহমান, মাতা-চম্পা খাতুন, সাং-জোত রহিমপুর, থানা-কোতয়ালী, জেলা-যশোর,

৮। জান্নাত আক্তার রজিনা @ রিয়া(২৮), পিতা-মন্টু বিশ্বাস, সাং-রথনাথ, থানা-শৈলকুপা, জেলা-ঝিনাইদহ,

৯। জান্নাতুল আক্তার সুরমা(২০), পিতা-কামাল সরদার, সাং-ঘাটভোগ, থানা-রুপসা, জেলা-খুলনা।

উদ্ধারকৃত আলামতঃ
১। ২টি মোটরসাইকেল
২। ৫টি মোবাইল ফোন
৩। নগদ অর্থ ১০,৫০০/-( দশ হাজার পাঁচশত) টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।