ঢাকাSaturday , 11 January 2025
  • অন্যান্য

বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ, সাতক্ষীরাকে বদলি জনিত বিদায় জানালেন পুলিশ সুপার, সাতক্ষীরা মহোদয়

Link Copied!

 

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।

“আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি”এই বিশ্বাস বুকে ধারণ করে অদ্য ০৮ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখে সাতক্ষীরা বিচার বিভাগের সুযোগ্য অভিভাবক জনাব চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী,বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ, সাতক্ষীরা মহোদয়ের খুলনায় বদলি জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশ,সাতক্ষীরার পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছো ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়। পুলিশ সুপার মহোদয় তার পরবর্তী কর্মস্থলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজিব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) জনাব মোঃ আমিনুর রহমান,বিচার বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।