ঢাকাTuesday , 7 January 2025
  • অন্যান্য

নিয়ামতপুর প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

Link Copied!

 

মোঃ নাজমুল হক
স্টাফ রিপোর্টার(নওগাঁ):

নওগাঁর নিয়ামতপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার হতে প্রাপ্ত শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে অসহায় ও দুস্থ ৮০ জন নারী-পুরুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে আলোচনায় সভা সঞ্চালনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি রুহুল আমিন শেখ, কার্যকরী সদস্য রেজাউল ইসলাম সেলিম, রকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক রনজিত মিনজ, সদস্য নাজমুল হক, জাকির হোসেন, আতিক করিম প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান নিয়ামতপুর প্রেসক্লাবের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, এ ধরনের আয়োজন শীতার্ত অসহায় মানুষের সহায় হিসেবে কাজ করবে। সাংবাদিকেরা আগামীর বাংলাদেশ গঠনে কার্যকরী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।