ঢাকাSunday , 5 January 2025
  • অন্যান্য

পাঁচবিবিতে দেওয়ালিকার উপর জয় বাংলা লেখার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

Link Copied!

 

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি:-

স্বৈরাশাসক শেখ হাসিনা পতনের পর দেশের বিভিন্ন জায়গায় দেওয়ালিকা অংকন করেন সাধারন শিক্ষার্থীরা। তুলে ধরেন স্বৈরাশাসক শাসক শেখ হাসিনার নির্যাতন এবং ৫ আগষ্ট গণঅভ্যুত্থানে দেশের প্রথম শহীদ আবু সাঈদের বুক পাতিয়ে দেওয়ার সেই মুহূর্তের ছবি। তবে গত ৪ জানুয়ারি ২০২৫ তারিখে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর রাতের আঁধারে পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের দেওয়ালে অংকনকৃত ছবি ও লেখার উপর জয় বাংলা, বাংলাদেশ ছাত্রলীগ ও আবু সাঈদের ছবির উপর ভূয়া লেখার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।

৫ জানুয়ারি (রবিবার) বেলা ১১ ঘটিকার সময় শিক্ষার্থী মোঃ ওবায়দুল হক,মোঃ মোরসালিন, মোঃ আল আমিন,মোঃ আল মামুন সানি, মোঃ জাশেদ, মোঃ আশিক, মোঃ সোহেল রানা, মোঃ সামিউল, মোঃ নাজমুল আকাশ, মোঃ শহিদুল নাবী শাহিন, আবু ওবায়দা রাজু, মোছাঃ ফারজানা রহমান তন্ময়, শ্রাবন্তী, নুসরাত জাহান মিনু নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচ মাথা চত্বরে এসে জয়পুরহাট টু হিলি রোডে ছাত্রদের স্কুল ব্যাগ রাস্তায় ফেলে বেশ কিছুক্ষন রাস্তা অবরুদ্ধ করে রাখেন। এতে রাস্তায় যানযট সৃষ্টি হয়। এসময় ছাত্র প্রতিনিধিগণ বক্তব্য রাখেন এবং প্রশাসনকে ৪৮ ঘণ্টার মধ্যে দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য হুশিয়ারি দেন।তা না হলে আরে কঠোর কর্মসূচি পালন করবেন বলে তারা জানান।

এবিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাউছার আলী সরজমিনে উপস্থিত হয়ে, ছাত্র প্রতিনিধিদের বিক্ষোভ মিছিল এবং অবরোধ থামানোর চেষ্টা করেন, এবং ছাত্র প্রতিনিধিদের আশ্বাস দেন সঠিক তদন্তের মাধ্যমে যারা এরকম কাজ করেছে তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার করা হবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।