ঢাকাFriday , 3 January 2025
  • অন্যান্য

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ২১৫ বোতল ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ ১ জন আসামীকে আটক করেছে ৫৯ বিজিবি

Link Copied!

 

রহিম আলী,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায়, অদ্য(৩ জানুয়ারি ২০২৫) ভোলাহাট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণে মাদকদ্রব্য পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম এর পরিকল্পনা ও নির্দেশনায় ভোলাহাট বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ২০০ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের হাউজপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহলদল ১ জন আসামী মোঃ নাজমুল হোসেন নাজিম (২৩), পিতা-মোঃ হাবিবুর রহমান, গ্রাম-আলালপুর, পোষ্ট-ফুটানি বাজার, উপজেলা ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জ ২১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১টি মোটরসাইকেল এবং ১ টি ব্যবহৃত বাটন মোবাইল ফোনসহ আটক করতে সক্ষম হয়। মালামালসহ আটককৃত ব্যক্তিকে ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।