ঢাকাSunday , 29 December 2024
  • অন্যান্য

আক্কেলপুরে বালতিতে পড়ে প্রাণ গেলো শিশুর

Link Copied!

 

রিফাত হোসেন মেশকাতঃ
স্টাফ রিপোর্টার:

জয়পুরহাটের আক্কেলপুরে বালতির পানিতে পড়ে রুহি আক্তার নামের দেড় বছর বয়সী এক কণ্যা শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের রায়হান হোসেনের মেয়ে। দূর্ঘটনাটি রোববার দুপুরে তার নিজ বাড়িতে ঘটেছে।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুরে খেলতে খেলতে মেয়েটির হাতে কাদা লাগলে সকলের অগোচরে গোসলখানায় রাখা পানি ভর্তি বালতিতে হাত ধোয়ার জন্য যায়। এসময় বালতিতে শিশুটি মাথা হেলে হাত ধুতে গেলে তার মাথা বালতিতে গুঁজে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুজির এক পর্যায়ে গোসলখানায় তাকে এ অবস্থায় দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শিশুটির বাবা রায়হান হোসেন বলেন,আমার মেয়ের হাতের কাদা লাগলে বালতিতে ধুতে গিয়ে বালতির মধ্যেই উপুর হয়ে পড়ে ছিল। আমরা তাৎক্ষনিক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জানায় সে মারা গেছে।

হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসিফ আদনান বলেন, মেয়েটিকে তার স্বজনেরা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তবে সে পানিতে পরেই মারা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।