ঢাকাSunday , 29 December 2024
  • অন্যান্য

নিয়ামতপুরে কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Link Copied!

 

মোঃ নাজমুল হক
স্টাফ রিপোর্টার(নওগাঁ):

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীরকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন দিনব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ২৮ ডিসেম্বর শনিবার বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ২নং চন্দননগর ইউনিয়নের ছাতড়া হাইস্কুল মাঠে জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ২ নং চন্দননগর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো: আজাদ আলীর সভাপতিত্বে উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং অত্র ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা কৃষক দলের সভাপতি মো: সাইফুদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক নূরনবী নুহু, সাংগঠনিক সম্পাদক জুম্মা রশিদ প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা ও ৩১ দফার অন্তর্ভুক্ত কৃষকদলের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।